ইরান মার্কিন বিমান ধ্বংস করে সৌদিতে
Iran destroys US E-3 Aircraft The Public Relations Department of the Islamic Revolutionary Guard Corps announced:

সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ার বেসে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় মার্কিন বিমান বাহিনীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ E-3G “Sentry” (AEW&C) বিমান পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
৮১-০০০৫ (81-0005) সিরিয়াল নম্বরের এই বিশেষ বিমানটি ওকলাহোমার টিঙ্কার এয়ার ফোর্স বেস থেকে পরিচালিত হতো।

হামলার শিকার বিমানটির ছবি বিশ্লেষণে দেখা যায়, হামলাটি অত্যন্ত নিখুঁতভাবে বিমানের পেছনের অংশ অর্থাৎ যেখানে বিশালাকার ‘রোটেটিং রাডার ডোম’ থাকে, সেখানে করা হয়েছে।

এতে বিমানটির মূল নজরদারি ব্যবস্থা— AN/APY-2 Surveillance Radar System-এর অ্যান্টেনা এবং অন্যান্য সংবেদনশীল যন্ত্রপাতি চিরতরে অকেজো হয়ে গেছে।
