ব্রেকিং

ডব্লিউ২৪ এনএনবিশ্ব সংবাদ, চব্বিশ ঘণ্টা

ইমরানের বিরুদ্ধে ব্যভিচারের মামলা

বিশ্ব

লিখেছেন হালনাগাদ ২৭ নভে, ২০২৩, ১০:৫৪ PM0 reads
1 মিনিট পড়া
ইমরানের বিরুদ্ধে ব্যভিচারের মামলা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে প্রতরণামূলক বিয়ে ও ব্যভিচারের মামলা করা হয়েছে। বুশরার সাবেক স্বামী খাওয়ার মানেকা গত শনিবার রাজধানী ইসলামাবাদের একটি আদালতে মামলাটি করেন। গত সপ্তাহে মানেকা অভিযোগ করেন, বুশরার সঙ্গে তাঁর বৈবাহিক জীবন ধ্বংসের জন্য ইমরান খান দায়ী। তবে এই অভিযোগের কড়া সমালোচনা করেছে ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান

মামলায় ইমরান ও বুশরার বিরুদ্ধে ৩৪, ৪৯৬ (প্রতারণামূলক বিয়ে) ও ৪৯৬খ (ব্যভিচার) ধারায় অভিযোগ আনা হয়েছে। আদালত এই মামলায় তিন সাক্ষীর প্রতি নোটিশ জারি করেছেন। তাঁরা হলেন ইস্তেকাম-ই-পাকিস্তান পার্টির সদস্য আউন চৌধুরী, বিয়ে পরিচালনাকারী মুফতি মোহাম্মদ সায়েদ এবং মানেকার বাড়ির কর্মচারী লতিফ। তাঁদের আগামীকাল মঙ্গলবার আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে।