ব্রেকিং

ডব্লিউ২৪ এনএনবিশ্ব সংবাদ, চব্বিশ ঘণ্টা

ইকুয়েডরের কারাগারে নতুন দাঙ্গায় নিহত ২৪ কয়েদি

বিশ্ব

লিখেছেন হালনাগাদ ২৯ সেপ, ২০২১, ১০:০২ AM0 reads
1 মিনিট পড়া
ইকুয়েডরের কারাগারে নতুন দাঙ্গায় নিহত ২৪ কয়েদি

ইকুয়েডরের একটি কারাগারে দাঙ্গায় কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪৮ জন। স্থানীয় সময় মঙ্গলবার এ সংঘাতের ঘটনা ঘটে। এ নিয়ে দেশটিতে চলতি বছর তিনটি কারা দাঙ্গার ঘটনা ঘটল।

আল জাজিরা

ইকুয়েডরের গুয়ায়েকুল শহরে এ দাঙ্গার ঘটনাটি ঘটে। রাষ্ট্রীয় কারা সংস্থা এসএনএআই এক বিবৃতিতে বলেছে, “সেন্টার ফল দ্য ডেপারভেইশন অব লিবার্টি গুয়াইয়াস এন১ এর বেশ কয়েকটি এলাকায় গুলি ও বিস্ফোরণের কারণে সতর্কতা জারি করা হয়। সংঘর্ষের ফলে ২৪ জন নিহত এবং ৪৮ জন আহত হয়।”

গেলো কয়েক মাসে এই কারাগারের নিয়ন্ত্রণ নিয়ে অপরাধী গোষ্ঠীগুলোর মধ্যে বেশ কয়েকটি প্রাণঘাতী দাঙ্গার ঘটনা ঘটেছে।

এসএনএআই জানিয়েছে, সকালে কারাগারটি থেকে লোকজনকে সরিয়ে ভেতরে পুলিশ কর্মকর্তাদের ও বাইরে সামরিক কর্মকর্তাদের মোতায়েনের পর বিকালে কর্তৃপক্ষ কারাগারটির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়।

এর আগে ফেব্রুয়ারি মাসে ইকুয়েডরের আরেকটি কারাগারে দাঙ্গায় অন্তত ৭৯ জন এবং জুলাইতে আরেকটিতে অন্তত ২২ জন নিহত হয়েছিল। সে সময় জরুরি অবস্থা জারি করেছিলো ইকুয়েডর সরকার।  দেশটির কারাগারগুলোতে ৩৯ হাজার কারাবন্দি আছে বলে জানা  গিয়েছে।