ব্রেকিং

ডব্লিউ২৪ এনএনবিশ্ব সংবাদ, চব্বিশ ঘণ্টা

আল আযহার বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশী ছাত্রদের ধারাবাহিক সাফল্য

শিক্ষা

লিখেছেন হালনাগাদ ২৭ জুল, ২০২২, ১০:২৩ AM0 reads
2 মিনিট পড়া
আল আযহার বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশী ছাত্রদের ধারাবাহিক সাফল্য

২০২১-২০২২ শিক্ষাবর্ষের বাংলাদেশী ছাত্ররা বিগত বছরগুলোর সকল রেকর্ড ভেঙে গৌরবময় ইতিহাস তৈরী করেছে। এবং বাংলাদেশের সাফল্যের খাতায় প্রাপ্তির লিস্টে নতুন সংযোজন এনেছে।

গত ২৪/৭/২০২২ আযহারের সকল সোশাল মিডিয়াতে সানবি (HSC) ও এ’দাদি (SSC) পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। HSC পরিক্ষায় বিভিন্ন দেশের মোট ৬০২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে, যার মধ্য হতে “সেরা দশ” শিক্ষার্থীর “৯ জনই” বাংলাদেশী ছাত্র।

অন্যদিকে SSC পরীক্ষায় বিভিন্ন দেশের মোট ৯২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে, যার মধ্য হতে “সেরা দশ” শিক্ষার্থীর “৬ জনই” বাংলাদেশী ছাত্র।

আরো খুশির বিষয় হচ্ছে সেরা ১০ শিক্ষার্থীদের পরে যাদের সিরিয়াল রয়েছে সেই ছাত্রগুলোও বাংলাদেশের সন্তান।

নিজেদের ওয়েবসাইটে সদ্য ঘোষিত ফলাফল প্রকাশের পাশাপাশি বিদেশী শিক্ষার্থীর সাফল্যের ধারাবাহিকতা কামনা করে শুভ কামনা জানিয়েছে আল আজহার। প্রতিষ্ঠানটি মনে করে, এসব শিক্ষার্থীই যার যার দেশে ফিরে আল আজহারের প্রতিনিধিত্ব করবে।

সেইসাথে বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন মিসর, তাদের সাফল্যে সর্বপ্রথম মহান আল্লাহর কৃতজ্ঞতা আদায় করছে ও দেশ, জাতি, ধর্মের সেবায় তাদের সফলতা কামনা করছে।

আল আযহারের সানুভি / HSC পরিক্ষার্থীদের থেকে আমাদের সেরা ৯ জনের নাম ঠিকানা ও ছবি সহঃ

নাম : মাহবুবুল আলম পিতা : নুরে আলম জেলা :বরিশাল ক্লাস : HSC মেধাস্থান: প্রথম গড়: ৯৫.০৭
নাম : মাসুম বিল্লাহ গুলজার পিতা : আব্দুল মান্নান জেলা : সাতক্ষীরা ক্লাস : HSC মেধাস্থান: দ্বিতীয় গড়: ৯২.০৬
নামঃ রাকিবুল ইসলাম পিতাঃ শহিদুল্লাহ জেলাঃ ময়মনসিংহ ক্লাস : HSC মেধাস্থান: ৩য় গড়ঃ ৯১.৭৮
মো: হাবিব উল্লাহ পিতা: মো: নছর উল্লাহ জেলা: চট্টগ্রাম ক্লাস : HSC মেধাস্থান: ৪থ গড়: ৯১.৪২
নাম:মো:মাহফুজুর রহমান। পিতা:মো:হাবিবুর রহমান। জেলা:মাদারীপুর ক্লাস : HSC মেধাস্থান: পঞ্চম। গড়:৯০.৭৯
নাম: মুহাম্মদ রেজাউল করীম পিতার নাম: মুহাঃশামছুল ইসলাম জেলা: লালমনিরহাট ক্লাস : HSC মেধাস্থান: ৬ গড়:৯০.১৪
নামঃ মুহাম্মদ মাহমূদ হাসান পিতা: মুহাম্মদ আ’বাদুল ইসলাম জেলা: কুমিল্লা ক্লাস : HSC মেধাস্থানঃ অষ্টম গড়: ৮৭.৪৬
নাম : মোঃ কামরুল ইসলাম পিতা : মোঃ ইদ্রিস আলী জেলা : সিরাজগঞ্জ ক্লাস : HSC মেধাস্থান : নবম গড়:৮৭.৩১
রেজাউল ইসলাম পিতা: নূরুল ইসলাম (সরকার) জেলা: কিশোরগঞ্জ ক্লাস : HSC মেধাস্থানঃদশম গড়:৮৫.৮২

উল্লেখ্য, মেধা তালিকায় ৭ম হয়েছেন আইভরি কোস্টের বামিয়া ফাতিমা। তাঁর গড় : ৮৭.৯১।

আল আযহারের ই’দাদি / SSC পরিক্ষার্থীদের থেকে আমাদের সেরা ৬ জনের নাম ঠিকানা ও ছবি সহঃ

নাম: জুনায়েদ আহমাদ হাসান পিতা: মোহাম্মদ কামরুল ইসলাম জেলা: ঢাকা ক্লাস : SSC মেধাস্থান: প্রথম গড়: ৯০.৪৫
নামঃ মোঃ নাজমুল আরিফীন পিতাঃ মাওলানা মোহাম্মদ আলী জেলা : কুষ্টিয়া ক্লাসঃ SSC মেধাস্থান : ৪র্থ গড়ঃ ৮৬.৩৬
নামঃমুহাম্মদ মুজাহিদুল ইসলাম পিতা: মুহাম্মাদ মুরশিদ আলম জেলা: ঢাকা ক্লাসঃSSC মেধাস্থানঃ ৫ম গড়ঃ৮৫.৬৮
নাম: আবদুল্লাহ পিতা: মোহাম্মদ আবুল হাশেম জেলা: ঢাকা ক্লাসঃSSC মেধাস্থান: ৬ষ্ঠ গড়ঃ ৮৫.৪৫
নামঃ শামিম আহমাদ রাফে পিতাঃ মাওলানা রফিক আহমদ জেলাঃ সিলেট ক্লাসঃSSC মেধাস্থানঃ৭ম গড়ঃ৮৫.২৩
নাম: আনাস আহমাদ সিদ্দিকী পিতা: অধ্যাপক (ডা.) মো. মহিউদ্দিন আহমাদ জেলা: ঢাকা ক্লাসঃSSC মেধাস্থানঃ৮ম গড়ঃ৮৩.৪১

উল্লেখ্য, বাকিদের মধ্যে যথাক্রমে- ২য় যুক্তরাষ্ট্রের জাহরা ইউসুফ মোহাম্মদ, তাঁর গড় : ৮৯.৩২। ৩য় গিনির সু মোহাম্মদ বুরি, গড় : ৮৭.৭৩। ৯ম ইন্দোনেশিয়ার জাহরা নাদিয়াহ সাইফ, তাঁর গড় : ৮২.৯৫। ১০ম সেনেগালের লিমিআ জুয়ুফ, তাঁর গড় : ৮২.২৮।