পদ্মা ব্যাংক ও কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের মাঝে সমঝোতা চুক্তি
শিক্ষা

শিক্ষা খাতে ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি অবদান রাখার জন্য এবার কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সঙ্গে এক সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে পদ্মা ব্যাংক লিমিটেড।
মঙ্গলবার রাজধানীর বাড্ডায় কানাডিয়ান ইউনির্ভাসিটির মূলভবনে আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। পদ্মা ব্যাংকের এসইভিপি, করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড এইচআরডি হেড এম আহসান উল্লাহ খান এবং কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এস এম আরিফুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় পদ্মা ব্যাংক লিমিটেডের সকল কর্মকর্তারা কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ এমবিএ এবং ইএমবিএ প্রোগ্রাম সম্পন্ন করার জন্য শর্তহীনভাবে পঞ্চাশ শতাংশ টিউশন ফি সুবিধা পাবেন এবং পদ্মা ব্যাংক লিমিটেডের সকল করপোরেট কর্মকর্তাদের পরিবারের সদস্যরা কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ সকল বিষয়ে ৫০ শতাংশ বিশেষ ছাড়ে পড়াশোনা করার সুবিধা পাবেন।
অন্যদিকে, সমঝোতা স্মারকের অধীনে শিক্ষার্থীরা পদ্মা ব্যাংকে ব্যাংকিং পরিদর্শনের পাশাপাশি ইন্টার্নশিপ করার সুবিধার সুযোগ পাবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন পদ্মা ব্যাংকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আহসান চৌধুরী।
এসইভিপি অ্যান্ড চিফ অপারেটিং অফিসার জাবেদ আমিন, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ট্রাস্টি বোর্ডের সিনিয়র উপদেষ্টা প্রফেসর ড. এইচ এম জহিরুল হক, ট্রেজারার প্রফেসর এ এস এম সিরাজুল হক, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনোভেশন (সিআরআই) এবং আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মো. শাহরুখ আদনান খান, সাধারণ শিক্ষা ও স্টুডেন্ট সার্ভিস উইং-এর প্রধান ওয়ালিদ বিন কাদের প্রমুখ।
